আজ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৎকালীন কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে দেওয়া তার একটি স্ট্যাটাস। এই হত্যাকাণ্ড কেবল একজন ছাত্রের মৃত্যু ছিল না; এটি ছিল ভিন্নমত দমন, ফ্যাসিবাদী নিপীড়ন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার একটি নৃশংস প্রচেষ্টা। শহীদ আবরার ফাহাদের সেই আত্মত্যাগ পরবর্তী সময়ে সারা দেশে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় প্রতীকে পরিণত হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: আবরার ফাহাদছাত্ররাজনীতিবুয়েটশহীদস্মরণ