পোর্ট সিটি ইউনিভার্সিটিতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজনে সর্বমোট ২৮৬টি গবেষণাপত্র গৃহীত হয়েছিল, যার মধ্যে প্রথম দিনে ১১৭টি এবং দ্বিতীয় দিনে ৯০টিসহ মোট ২০৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সম্মেলনের প্রথম দিনে ইন্দোনেশিয়ার বুদি লুহুর বিশ্ববিদ্যালয়ের ড. নি গুস্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং মালদ্বীপের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লাহ রশিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাদের আলোচনায় গবেষণাভিত্তিক শিক্ষা, উচ্চশিক্ষার মাধ্যমে জ্ঞান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের সঙ্গে শিক্ষার নিবিড় সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। দ্বিতীয় দিনের আয়োজনে দুটি পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির ড. দাও ক্যাম থুই, চীনের তিয়ানগং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুন শু এবং ভারতের সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. অদিতি শর্মা। ড. দাও ক্যাম থুই কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্র্যান্ড ভ্যালু নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. জুন শু টেক্সটাইল প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোকপাত করেন এবং ড. অদিতি শর্মা উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক ড. জুন শু টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশলে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্ব ব্যাখ্যা করেন। সম্মেলনটির উদ্বোধন করেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জহির আহমেদ রতন। উদ্বোধনী আয়োজনে ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী তার বক্তব্যে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের গুরুত্বের কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় স্বাগত বক্তব্য দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী ও অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা বিভিন্ন পর্বে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। শুক্রবার (৯ অক্টোবর) দ্বিতীয় দিনে রিভার ক্রুজ এবং সন্ধ্যায় পিসিআইইউ কালচারাল ফোরামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনের এ কর্মযজ্ঞ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সেরা গবেষণাপত্রগুলোকে পুরস্কৃত করা হয়। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরীফ আশরাফুল জামান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিমসহ বিশিষ্টজনেরা। পিসিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, আলী আজম স্বপন এবং আখতারুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। শুক্রবার (৯ অক্টাবর) দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে ৮ ও ৯ অক্টোবর আয়োজিত এ সম্মেলন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। SHARES শিক্ষা বিষয়: আন্তর্জাতিক সম্মেলনউচ্চশিক্ষাগবেষণাপত্রচট্টগ্রামটেকসই উন্নয়নপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি