পটিয়ায় মোহছেনা মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬ পটিয়ার মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ অক্টোবর বিদ্যালয়ের হলরুমে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী এবং জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুন উর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কুমার ধর। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষক এটিএম তোহা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফারজানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সট্রাকটর আবুল মনসুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সহকারী শিক্ষক মাহমুদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এস এম মঈনুদ্দীন, সদস্য মো. সিরাজুল ইসলাম সুমন, পাপিয়া সুলতানা, আফসানা সুলতানা সামিরা, সুস্মিতা দে এবং শিক্ষক প্রতিনিধি আব্দুল মোতালেব। আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। SHARES শিক্ষা বিষয়: পটিয়াপ্রাথমিক শিক্ষামা সমাবেশমোহছেনা মডেল স্কুলসংবর্ধনা