ইরান যুদ্ধে জড়ালে চীন-রাশিয়াকে মূল্য দিতে হবে: ট্রাম্প প্রকাশিত: 10:03 PM, July 24, 2026 চলমান ইরান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে চীন বা রাশিয়া সরাসরি এই সংকটে অংশ নিচ্ছে না। তবে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই দুই দেশ কোনোভাবে ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা তাদের জন্য অত্যন্ত খারাপ হবে। ট্রুথ সোশ্যালে শুক্রবার দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন। শি জিনপিং তাকে নিশ্চিত করেছেন যে, কোনো অবস্থাতেই চীন বা কোনো চীনা কোম্পানি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না বা বিক্রি করবে না। ট্রাম্পের ভাষ্যমতে, তেহরানকে সামরিক সহায়তা দেওয়া চীন বা রাশিয়া—কারও পক্ষেই লাভজনক হবে না। তিনি সতর্ক করে বলেন, চীন ও রাশিয়া যদি ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা প্রদান করে, তবে এর পরিণতি তাদের জন্যও নেতিবাচক হতে পারে। প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২: ০০আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২২: ০০ SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সম্পর্কইরান সংকটচীনডোনাল্ড ট্রাম্পরাশিয়া