ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় আহত ২ প্রকাশিত: 9:01 AM, July 25, 2026 ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের ধারাবাহিক বিমান হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) হুথিদের বার্তা সংস্থা আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, সৌদি জোটের বিমান হামলাগুলো হুদায়দাহ শহরের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনা এবং পার্শ্ববর্তী কামারান দ্বীপকে লক্ষ্য করে চালানো হয়। এই হামলায় হুদায়দাহ শহরের টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মী এবং কামারান দ্বীপের একজন নারী আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইয়েমেনবিমান হামলাসৌদি-আরবহুথিহুদায়দাহ