প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান আলী ওয়াহিদ প্রকাশিত: 1:30 PM, July 26, 2026 ইংলিশ প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে খেলার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে খেলার দ্বারপ্রান্তে এই স্ট্রাইকার। ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করেন ফারহান আলী ওয়াহিদ। এর আগে তিনি ক্লাবটির বয়সভিত্তিক দলের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। যদিও এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়নি, তবে ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে অভিষেক হয়েছে তার। শনিবার এই তরুণ ফুটবলারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য উঠে আসে। SHARES জাতীয় বিষয়: ইংলিশ প্রিমিয়ার লিগফারহান আলী ওয়াহিদফুটবলফুলহ্যামবাংলাদেশি ফুটবলার