গাজীপুরের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: 10:31 AM, July 25, 2026

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এবং রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটি বেশ বড় এবং এতে লোডের চাপ বেশি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং লোডশেডিং কমানোর লক্ষ্যে এই ফিডারটিকে ছোট করে নতুন আরও দুটি ফিডার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্যই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এর আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য কাশিমপুর জোনাল অফিস গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।