মেসেজে বিয়ের প্রস্তাব ও কবুল: ইসলামি শরিয়াহ কী বলে

প্রকাশিত: 2:30 PM, July 28, 2026

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের ফলে দৈনন্দিন জীবনের অনেক কাজই অনলাইননির্ভর হয়ে পড়েছে। ডিজিটাল এই যুগে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে বার্তা আদান-প্রদানের মাধ্যমে বিয়ের প্রস্তাব ও গ্রহণ বা ‘ইজাব-কবুল’ করলে বিয়ে সম্পন্ন হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে।

ইসলামি শরিয়াহ ও ফিকাহ শাস্ত্রের আলোকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেছে। শরিয়াহ অনুযায়ী বিয়ের বৈধতার জন্য নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ম অনুসরণ করা আবশ্যক, যা কেবল মেসেজে আদান-প্রদানের মাধ্যমে পূরণ হওয়া নিয়ে ইসলামি স্কলারদের মধ্যে বিস্তারিত আলোচনা ও ফতোয়া রয়েছে।