ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাব, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: 9:30 PM, July 28, 2026

নরসিংদীর শিবপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দ। ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেছেন যে, তাকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার বিনিময়ে গভীর রাতে নির্জন স্থানে দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, ওই নারীকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করার জন্য বলা হয়। এই কুপ্রস্তাবের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ জুলাই) এই অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।