নুরুল হক নুরকে নিয়ে যা বললেন ডা. এস এম খালেদুজ্জামান প্রকাশিত: 6:00 PM, July 29, 2026 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডা. এস এম খালেদুজ্জামান। তিনি দলটির মেডিক্যাল বিভাগের আমির এবং গত সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুধবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. খালেদুজ্জামান প্রতিমন্ত্রী নুরের সমালোচনা করেন। সেখানে তিনি লেখেন, 'নুরুল হক নুরের উচিত বিগত সময়ের বিকাশপ্রথায় ফিরে যাওয়া।' দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং কোটি কোটি প্রবাসীর ভাগ্য জড়িয়ে থাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে নুরুল হক নুরের মতো অনভিজ্ঞ প্রতিমন্ত্রীর নিয়োগকে তিনি 'প্রবাসীদের ভাগ্যের নির্মম পরিহাস' বলে অভিহিত করেছেন। প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৭: ৪৬আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৭: ৫১ SHARES রাজনীতি বিষয়: খালেদুজ্জামানজামায়াতে ইসলামীনুরুল-হক-নুরপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়রাজনীতি