শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার প্রকাশিত: 3:00 PM, July 28, 2026 শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সরকার এই ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না এবং আইন ভঙ্গকারী যে-ই হোক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটা ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয়, সেটার বিচার হতে হবে। উপদেষ্টা আরও বলেন, আমাদের তো মনে আছে কীভাবে তাদেরকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে, সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। ডা. জাহেদ উর রহমান এসময় বিগত সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তখনকার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও সেই ঘটনার সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। তাই বর্তমান সরকারের আমলে এই ঘটনার বিচারকাজ ঠিকমতো হবে এবং এক্ষেত্রে কোনো বাধা থাকার কারণ নেই বলে তিনি মন্তব্য করেন। SHARES জাতীয় বিষয়: জাহেদ উর রহমানবাংলাদেশবিচারশাপলা চত্বরসরকার