সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা

প্রকাশিত: 6:39 PM, July 28, 2026

প্রশাসনের দুইজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞাকে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি এর আগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামারুজ্জামান, এনডিসিকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।