খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিক্ষার্থীর হাতে পৌঁছাল চক-স্লেট

প্রকাশিত: 11:03 AM, July 31, 2026

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের সাতটি বিদ্যালয় ও শিক্ষাকেন্দ্রের ৩৯৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ হিসেবে চক ও স্লেট তুলে দেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

এই শিক্ষা সহায়তা কর্মসূচিটি বাস্তবায়ন করেছে এলিভেটিং সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (ইএসএসডি)। পুরো কার্যক্রমটিতে সহযোগিতা করেছে ডিবিএল সিরামিকস লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল।

গত ২৬ থেকে ২৮ জুলাই খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গাসহ সংশ্লিষ্ট দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।