মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু নিয়ে আতঙ্ক প্রকাশিত: 2:01 PM, August 1, 2026 রাজধানীর মিরপুর ১০ নম্বর এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়াকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১ আগস্ট) এই ঘটনা ঘটে। তবে পাওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করার জন্য ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে। একইভাবে ফার্মগেট মেট্রোরেল স্টেশনেও একটি বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সেখানেও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্দেহজনক বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। SHARES অন্যান্য বিষয়: ঢাকানিরাপত্তাফার্মগেটমিরপুরমেট্রোরেলসিটিটিসি