পানছড়িতে কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

প্রকাশিত: 12:30 PM, August 1, 2026

খাগড়াছড়ির পানছড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এই সুযোগে ওই কিশোর মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি খুলে বলে।