টিআরএনবির নেতৃত্বে মাসুদুজ্জামান ও ফারুক প্রকাশিত: 11:01 AM, August 2, 2026 টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সাত সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ। কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান। এই নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬ সালের আগস্ট মাস থেকে ২০২৮ সালের জুলাই মাস পর্যন্ত সংগঠনের দায়িত্ব পালন করবে। SHARES জাতীয় বিষয়: কমিটিটিআরএনবিটেলিকমপ্রযুক্তিসাংবাদিকদের সংগঠন