১ অক্টোবর যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ নতুন শিক্ষক প্রকাশিত: 1:02 PM, August 2, 2026 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো রবিবারের (২ আগস্ট) এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পৌঁছে দেওয়া হবে। যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের পদায়ন করা হবে এবং পরবর্তীতে তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভার পর সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছিলেন যে, প্রাথমিকের শিক্ষকদের যোগদান ২৯ অক্টোবর শুরু হতে পারে। তবে সর্বশেষ নির্দেশনায় যোগদানের তারিখ ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। SHARES শিক্ষা বিষয়: গণশিক্ষা মন্ত্রণালয়নিয়োগ ২০২৫প্রাথমিক বিদ্যালয়প্রাথমিক শিক্ষাশিক্ষক নিয়োগ