ত্রিবেদী-সার্জিও গর বৈঠক কাম্য নয়: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রকাশিত: 10:30 AM, August 2, 2026

একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদির মধ্যকার বৈঠক কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই বৈঠকটি যদি কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে থাকে এবং এতে দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তবে সেই আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, তারা ভারতে বসে কথা বলতেই পারেন, কারণ তিনি ভারতের রাষ্ট্রদূত। কিন্তু বাংলাদেশে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে এমন বৈঠক সৌজন্য সাক্ষাতের বাইরে অন্য কোনো বিষয় হলে তা গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন।