দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ প্রকাশিত: 3:31 PM, August 2, 2026 নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝানজাইল বাজার এলাকার ‘মা মনি’ বাস কাউন্টারের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত মাদক পাচার ও কেনাবেচা রোধে তারা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এই চালানটি জব্দ করা হয়। অভিযানের পর উদ্ধারকৃত মদ থানায় নিয়ে আসা হয়েছে। এসআই ফিরোজ আলম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। SHARES জাতীয় বিষয়: আটকদুর্গাপুরনেত্রকোণাপুলিশমাদক