আগস্ট মাসে বাড়ল এলপিজির দাম, নতুন দর ১৫৯৮ টাকা

প্রকাশিত: 5:00 PM, August 2, 2026

আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভোক্তা পর্যায়ে এই মূল্য পরিবর্তনের তথ্য জানানো হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে এর নতুন মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে মূসকসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজারে এই দামই বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।