৩ দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার স্টিফেন কোহলার প্রকাশিত: 6:01 PM, August 2, 2026 যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার আগামী মঙ্গলবার (৪ আগস্ট) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তাঁর নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এই সফরকালে অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং সামুদ্রিক নিরাপত্তা ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে। SHARES অন্যান্য বিষয়: প্রতিরক্ষা সহযোগিতাবাংলাদেশ সফরমার্কিন নৌবহরমার্কিন নৌবাহিনীস্টিফেন কোহলার