জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন প্রকাশিত: 9:39 PM, August 3, 2026 জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিভাগের নাট্যকার মমতাজ উদদীন আহমেদ মাল্টিমিডিয়া কক্ষে এই সভাটি আয়োজন করা হয়। বাংলা বিভাগ অ্যালামনাই সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক চঞ্চল কুমার বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা, অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, অধ্যাপক ড. মাহবুবুল হক, সোনিয়া পারভীন, আজাদ নোমান, ড. মুহাম্মদ জমির হোসেন, শাহানা আক্তার, মো. মাইনুল ইসলাম, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, শামসুদ্দিন দিদার, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মো. আব্দুর রশিদ, মিজানুর রাতুল হাসান, মো. আতিকুর রহমান, শামসুল আরেফিন এবং মাহফুজা আক্তার। উপস্থিত অ্যালামনাইদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী ছয় মাসের জন্য ৪১ সদস্য বিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শামসুদ্দিন দিদারকে আহ্বায়ক এবং মো. মিজানুর (রাতুল হাসান) কে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন মুহাম্মদ জমির হোসেন, মো. মাইনুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন মঈন, মো. রতন খান, মো. কামরুজ্জামান, শারমিন সুলতানা, মাহফুজা আক্তার ও মশিউর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতিকুর রহমান। এছাড়া কমিটির সদস্যরা হলেন কামাল আহমেদ, গোলাম কিবরিয়া, মাহমুদা খাতুন, বেলায়েত হোসেন, শাহ আল মামুন, রাশেদ আহমেদ, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, মেহেদী হাসান পলাশ, মারুফা আকতার মীম, মো. আব্দুর রশিদ, মৌসুমী আক্তার, সাইফুল্লাহ আল মামুন, আইভি ইয়াসমিন, মো. হারুন অর রশিদ, সৌরভ সাহা, মো. সোলাইমান হোসেন, শামসুল আরেফিন, মোস্তাকিম বিল্লাহ, সাবরিন সীমা, আশিক বিল্লাহ, সাজ্জাদ হুসাইন মুন্না, সোলায়মান সাগর, রিয়াসাল রাকিব, হাসান সজিব, সুস্মিতা আক্তার রিপা ও তানিয়া আক্তার। SHARES শিক্ষা বিষয়: অ্যালামনাইকমিটিজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিবাংলা বিভাগ