ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২৩ জন প্রকাশিত: 6:30 PM, August 2, 2026 দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন। এর আগের দিন শনিবার কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩৭১ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকার বাইরে বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৭২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এর আগে জুলাই মাসে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৬ জন। SHARES জাতীয় বিষয়: ডেঙ্গুডেঙ্গু রোগীবাংলাদেশমৃত্যুস্বাস্থ্য অধিদপ্তর