মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুমকি দিল ইরান প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি দক্ষিণাঞ্চলীয় খার্গ দ্বীপ দখলের উদ্দেশ্যে কোনো ধরনের দুসাহসিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বাঘেই আরও জানিয়েছেন যে, তেহরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই স্থল অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী আসার খবর উদযাপন করতে এবং তাদের মোকাবিলা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরান কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানইসমাইল বাঘেইখার্গ দ্বীপযুক্তরাষ্ট্রসামরিক অভিযান