জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মরিয়ম খাতুন প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন ওই ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন। মরিয়ম খাতুন দাবি করেছেন যে গাজী নজরুল ইসলাম তার স্বামী এবং তাদের মধ্যে বৈধ বিয়ে হয়েছে। তরুণীর বাবা মাসুম বিল্লাহ জানান, গত ১৭ জুন ৩ লাখ টাকা দেনমোহরে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। ওইদিন তারা মগবাজারে তার অফিসে বিশ্রাম নিতে গিয়েছিলেন, যেখান থেকেই ভিডিওটি ধারণ করা হয়েছে। মাসুম বিল্লাহর অভিযোগ, তার অফিসের সহকারী ওবায়দুল্লাহর যোগসাজশে ভিডিওটি ধারণ করা হয়। গাজী নজরুল ইসলাম পুরো ঘটনাটিকে একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, গত ১৩ জুলাই, ২০২৬ তারিখে তিনি তার দুই স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও মোছা. মরিয়াম বেগমকে নিয়ে মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর অফিসে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ওবায়দুল্লাহ ৫-৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে ১ লাখ টাকা আদায় করে। গাজী নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, ওবায়দুল্লাহ ও তার স্ত্রীর বাবার মধ্যে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্র করা হয়েছে। তিনি জানান, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হুমকি দেওয়া হয় এবং তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এমপি নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। SHARES অন্যান্য বিষয়: গাজী নজরুল ইসলামজামায়াতে ইসলামীভাইরাল ভিডিওমরিয়ম খাতুনসাতক্ষীরা-৪