নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠোর শাস্তির নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিট কেলেঙ্কারির সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের 'মঙ্গল মিলন' সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। একই সঙ্গে একটি নিখুঁত ও স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি নিশ্চিত করার বিষয়েও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন বলে তিনি জানান।