দুই বছরের সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি ঘটেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্পর্কে থিতু হতে না পেরে গত সপ্তাহেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি। অনন্যা জানিয়েছেন, এই বিচ্ছেদের সিদ্ধান্তটি তার এবং ওয়াকারের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে। গত দুই বছর ধরে অনন্যা ও ওয়াকারকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের জুটিবদ্ধ ছবি শেয়ার করতেন। পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ প্রসঙ্গে অনন্যা বলেন, আমার কাছে সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে আমি নিজেকে খুঁজে পাব। আমি এখনো শিখছি। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আরও অনেক বেশি দূরে এগিয়ে যেতে চাই, নিজের পরিবর্তন দেখতে চাই। উল্লেখ্য যে, ওয়াকার ব্লেঙ্কোর আগে অনন্যা পাণ্ডে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কটিও দুই বছরের মাথায় ভেঙে গিয়েছিল, যদিও তাদের আলাদা হওয়ার কারণ স্পষ্ট নয়। কাজের ক্ষেত্রে অনন্যা পাণ্ডেকে সর্বশেষ ২২ মে মুক্তি পাওয়া 'চাঁদ মেরা দিল' সিনেমায় দেখা গিয়েছিল, যা বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি। বর্তমানে তিনি তার নতুন প্রজেক্ট 'কল মি বে সিজন ২' নিয়ে ব্যস্ত রয়েছেন, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। SHARES বিনোদন বিষয়: অনন্যা পাণ্ডেওয়াকার ব্লেঙ্কোবলিউডবিচ্ছেদবিনোদন