৪০তম ফোবানা সম্মেলনে প্রথমবার পারফর্ম করবেন জায়েদ খান

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনের ৪০তম আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো এবারের আয়োজনেও বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা থাকছে। সম্মেলনে জায়েদ খানের পারফর্ম করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তিন দিনব্যাপী এই আয়োজনে জায়েদ খান ছাড়াও বাংলাদেশের আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেবেন। গান ও নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত থাকবে এবারের ফোবানা সম্মেলন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত