৪০ বছর আগের ইচ্ছে মনে রেখে সোহেল রানাকে রুবেলের উপহার প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ প্রায় চার দশক আগের ঘটনা। শোরুমে দাঁড়িয়ে একটি দামি ঘড়ি দেখে মুগ্ধ হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা। সেই ঘড়িটি কেনার প্রবল ইচ্ছা থাকলেও তৎকালীন পরিস্থিতিতে সামর্থ্য না থাকায় খালি হাতেই ফিরতে হয়েছিল তাকে। তবে বড় ভাইয়ের সেই ছোট্ট ইচ্ছার কথাটি মনে গেঁথে রেখেছিলেন ছোট ভাই চিত্রনায়ক রুবেল। প্রায় ৪০ বছর পর সেই স্মৃতি মনে রেখে বড় ভাইয়ের হাতে একটি দামি ঘড়ি তুলে দিয়েছেন রুবেল। ছোট ভাইয়ের ভালোবাসায় ভরা এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সোহেল রানা। দীর্ঘ চার দশক আগের সেই স্মৃতি ও ভাইয়ের ভালোবাসার মেলবন্ধনে এই ঘটনাটি বর্তমানে বেশ আলোচনার জন্ম দিয়েছে। SHARES বিনোদন বিষয়: উপহারঘড়িবিনোদনরুবেলসোহেল রানা