নেপাল-তিব্বতে প্রলয়ঙ্করী বন্যায় মৃত্যু ১০০০ ছাড়াল প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ নেপাল ও চীনে গত সপ্তাহে আঘাত হানা প্রলয়ঙ্করী হড়পা বানে প্রাণহানির সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্যোগে উভয় দেশে এখনও ৪৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালে থাকা সিএনএনের একটি টিম জানিয়েছে, কর্তৃপক্ষ শত শত নিহত ব্যক্তিকে শনাক্ত করতে না পারায় তাদের গণকবরে সমাহিত করছে। নেপালে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং এ পর্যন্ত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা কিছুটা কমে বর্তমানে ৩৯১৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি, যারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের এই দেশে ভ্রমণে এসেছিলেন। এছাড়া চীনে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে গত বুধবার এই আকস্মিক বন্যার সূত্রপাত হয়। বন্যার পানির তীব্রতা এতটাই বেশি ছিল যে, এতে নিহতদের মরদেহ কয়েকশ মাইল দূরে ভেসে চলে গেছে। পর্যাপ্ত ফ্রিজার সুবিধার অভাবে মরদেহগুলো সংরক্ষণ করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই প্রাথমিকভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করে নিহতদের গণকবরে সমাহিত করা হচ্ছে। পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে কবর থেকে তুলে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। SHARES আন্তর্জাতিক বিষয়: উদ্ধার অভিযানচীনতিব্বতনিখোঁজনেপালবন্যা