ইংল্যান্ডে ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে এক কিশোর ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের ভাষ্যমতে, ঘটনার সূত্রপাত হয় স্ন্যাপচ্যাটের মাধ্যমে। শুরুতে ওই শিক্ষার্থী জেমসের সঙ্গে স্ন্যাপচ্যাটে যুক্ত হতে চাইলে তিনি রাজি হননি। তবে পরবর্তীতে শিক্ষিকা নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করে নেন। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। অভিযোগে আরও বলা হয়, তারা প্রথমে বাইরে দেখা করতেন এবং গাড়িতে অন্তরঙ্গ হতেন। পরবর্তীতে জেমসের বাড়িতে গিয়ে একসঙ্গে টেলিভিশনে উইম্বলডন দেখার সময় তারা চুম্বন, স্পর্শ ও যৌন সম্পর্কে লিপ্ত হন বলে আদালতে জানানো হয়েছে। প্রসিকিউশনের দাবি, শিক্ষিকা ওই কিশোরকে ভালোবাসার কথা জানানোর পাশাপাশি অন্য কোথাও চলে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। একান্ত সময়ে তিনি ওই কিশোরকে তাকে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন। ভুক্তভোগী কিশোর আদালতে জানিয়েছে, সম্পর্কের শুরুতে বিষয়টিকে তার কাছে স্বাভাবিক মনে হলেও পরে সে বুঝতে পারে যে শিক্ষিকা তাকে ধীরে ধীরে নিজের প্রভাবের মধ্যে নিয়ে এসেছিলেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES আন্তর্জাতিক বিষয়: অপরাধইংল্যান্ডশিক্ষিকাসাউদাম্পটনস্কুল