মার্কিন নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্পের প্রত্যাশা

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর শেষ হয়ে যাবে। যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তবে বর্তমানে বিশ্ববাজারে তেলের দামের ওপর চাপ এখনো কাটেনি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে এবং বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে ফিরে এসেছে।

ট্রাম্পের এই সময়সীমা ঘোষণার বিষয়টিকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাতাঙ্কার মতে, ট্রাম্প নিজের রাজনৈতিক সুবিধার জন্যই মধ্যবর্তী নির্বাচনকে এই সমীকরণে ব্যবহার করছেন।