গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার মজবুত করা জরুরি: রাষ্ট্রপতি প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে ব্রিফিংয়ের সময় এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের ভিত্তি হিসেবে উল্লেখ করে তা কার্যকর ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। SHARES রাজনীতি বিষয়: গণতন্ত্রবঙ্গভবনমির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতিস্থানীয় সরকার