রিয়াদের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় আগুনের শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর হুতিরা এই হামলার দায় স্বীকার করে নেয়।

রয়টার্সের প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে রিয়াদ বিমানবন্দরের মহাসড়কের পাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এ হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।