বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সমন্বয়ক মাহদীকে

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি জ্যামাইকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন, তবে তাকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তার নির্ধারিত ফ্লাইটটি রাত ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যায়।

এ বিষয়ে মাহদী হাসান গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। তবুও তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে, দেশের বাইরে যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে।

ঘটনাপরবর্তী সময়ে মাহদী হাসান বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বিমানবন্দর থানার ডিউটি অফিসার।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত