চট্টগ্রামের নন্দীরহাটে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে আদিযোগীর মূর্তির আবরণ প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ চট্টগ্রামের নন্দীরহাটে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রামকেন্দ্রে নবনির্মিত ‘কৈলাসে আদিযোগী’র মূর্তির আবরণ উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সুব্রত ভৌমিক। অনুষ্ঠানের শুরুতেই গীতাপাঠ করেন নয়ন চৌধুরী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএনডি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং রাউজান শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সভাপতি শ্রী দিলীপ মজুমদার। তিনি ‘কৈলাসে আদিযোগী’ স্থাপনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি ভক্তদের আরাধনার নতুন সুযোগ তৈরি করবে। উপস্থিত বক্তারা দেবাদিদেব মহাদেবকে বিজ্ঞান, ধ্যান, আত্মোন্নতি ও যোগসাধনার প্রতীক হিসেবে বর্ণনা করেন। তাদের মতে, শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীতিথিতে এই আদিযোগীর আবক্ষ মূর্তি স্থাপন ভক্তদের ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনায় নতুন মাত্রা যুক্ত করবে। অনুষ্ঠানে আশীর্বাদমূলক বক্তব্য রাখেন উদ্বোধক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবিদ সুভাষ চন্দ্র দাশ, ডা. স্বপন কুমার চৌধুরী, লায়ন তপন কান্তি দত্ত, ড. পিযুষ দত্ত, কৃষিবিদ আশীষ রঞ্জন নাথ, ডা. সৌভিক মজুমদার ও পারমিতা চৌধুরী বক্তব্য রাখেন। সেবাশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য দিলীপ চক্রবর্তী এবং সেবাশ্রমের সহসভাপতি রতন কুমার দাশসহ বহু ভক্ত ও শুভানুধ্যায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাশেষে আসন্ন শ্রীমন্দির উদ্বোধনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন পরিষদ-২০২৭-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শিক্ষাবিদ সুভাষ চন্দ্র দাশকে সভাপতি, আশীষ দাশকে সম্পাদক এবং সিদুল শীলকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। অনুষ্ঠানের শেষভাগে চৈতি চক্রবর্তীর পরিচালনায় ‘অভ্যর্থনায় শাশ্বতী’ শীর্ষক একটি নৃত্যনাট্য পরিবেশিত হয়। SHARES রাজনীতি বিষয়: আদিযোগীচট্টগ্রামধর্মীয় উৎসবনন্দীরহাটশ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম