জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার অভিযোগ পাওয়া গেছে। খোদ জি এম কাদের নিজেই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ১২ অক্টোবর ২০২৬ সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক তার বাসার সামনে জড়ো হয়ে উত্তেজনামূলক স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।

এ সময় হামলাকারীরা তাকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিচ্ছে। তাদের হাতে একাধিক ব্যানারও ছিল। হামলাকারীরা স্লোগান দেয়ার পাশাপাশি জি এম কাদেরের গ্রেফতারের দাবিও জানায়। ঘটনার এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।