মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার অবৈধ কাঁচামালসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ও ট্যাক্স ফাঁকি দিয়ে চীন থেকে দেশে আনা ৪৫ লাখ টাকা মূল্যের ৭০২ বস্তা অবৈধ প্লাস্টিক কাঁচামালসহ মো. সিদ্দিক হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মালামাল বহনে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সিদ্দিক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা মৃত সামছুল আলমের ছেলে। পরে কাভার্ডভ্যানটিতে অভিযান চালিয়ে ৭০২ বস্তা প্লাস্টিকের তৈরি কাঁচামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গোপন খবরের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকামুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে সংকেত দেওয়া মাত্র যশোর-ট-১১-৪৬১১ নম্বরের কাভার্ডভ্যানটি থেকে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীকালে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অবৈধ প্লাস্টিক কাঁচামালের বস্তাগুলো জব্দ করা হয় এবং সিদ্দিক হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি এসব মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় চেকপোস্টের দিকে আসা কাভার্ডভ্যানকে (যশোর-ট-১১-৪৬১১) সংকেত দিলে অজ্ঞাত ৫/৬ জন লোক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জানান, জব্দ হওয়া এসব কাঁচামাল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চীন থেকে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার সিদ্দিক হোসেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ৩-৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।