স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ছাড়াল

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সচিব আখতার আহমেদ জানান, এই মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন।