যৌনকর্মকে ‘সমাজসেবা’ বললেন পুনম, নতুন বিতর্কে মডেল-অভিনেত্রী

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় নিয়ে আসার পক্ষে জোরালো মত দিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি সমাজে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর উপায় নিয়ে আলোচনা করেন। পুনমের দাবি, পুরুষদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার কারণেই নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। তাই যৌনকর্মকে যদি একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা সম্ভব হয়, তবে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

নিজের খোলামেলা ভিডিওগুলো নিয়েও পডকাস্টে কথা বলেছেন পুনম। এসব ভিডিও নির্মাণকে তিনি কোনোভাবেই ‘পাপ’ বা অন্যায় বলে মনে করেন না। উল্টো তার দাবি, তিনি এর মাধ্যমে এক ধরণের ‘সমাজসেবা’ করছেন। পুনমের ভাষ্যমতে, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে মানুষ যখন তার ভিডিওগুলো দেখেন, তখন তারা এক ধরণের মানসিক স্বস্তি পান। তিনি এটিকে মানুষের উপকার হিসেবেই দেখেন।

নিজের কাজের সমালোচকদের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন পুনম। তার দাবি, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা জানান, তাদের অনেকেই গোপনে তার ভিডিওগুলো উপভোগ করেন। তবে মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন। এদিকে পুনমের এসব বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন, আবার অনেকে এটিকে আলোচনায় থাকার জন্য পুনমের নতুন কোনো কৌশল হিসেবে দেখছেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত