পাইকগাছায় শ্রীকৃষ্ণের ৫৫তম রাস মিলন মেলা সফল করতে সভা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

খুলনার পাইকগাছায় লতার কাঠামারী এলাকায় ৫৫তম শ্রীকৃষ্ণের রাস মিলন মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কাঠামারী বাজারের রাস মিলন মেলা অফিসে এই সভাটি অনুষ্ঠিত হয়।

মেলা পরিচালনা কমিটির সভাপতি অমিত বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক কৃষ্ণ রায়। সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম গাজী, সাবেক সাধারণ সম্পাদক আবু মুছা সরদার, উপজেলা যুব দলের সদস্য সচিব ইমরান সরদার এবং ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি হারুনর রশীদ মোড়ল। এছাড়াও সভায় ইউপি সদস্য পুলোকেশ রায়, সাবেক প্রধান শিক্ষক কালিদাস রায়, সাধনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সনজিত সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমারেশ মন্ডল, বাজার কমিটির সভাপতি মনিরুল বিশ্বাস ও দূর্গা মন্দির কমিটির সভাপতি জগোদিশ মন্ডল উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকার দিনেশ গাইন, মোঃ মিঠু সরদার, সুজিত বিশ্বাস, খোকন গাজী, আলমগীর হাওলাদার, সিরাজুল গাজী, আলামিন সরদার, বিনয় সরকার, দেবব্রত শীল, নিখিল সরকার, সুদর্শন বালা, বাবলু গোলদার, স্বপন সরকার, উত্তম রায় ও সৌমেন সরকার। সভায় বক্তারা আসন্ন রাস মিলন মেলা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত