যৌন অসদাচরণের অভিযোগে অপসারিত আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান প্রকাশিত: 9:00 AM, July 25, 2026 আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান তার পদ থেকে অপসারিত হয়েছেন। যৌন অসদাচরণের অভিযোগের জের ধরে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি কূটনৈতিক সূত্র শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। সংবেদনশীল এই বিষয়ে পরিচয় গোপন রাখার শর্তে সূত্রগুলো জানায়, আইসিসির মোট ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি দেশ করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা যৌন অসদাচরণের সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন করিম খান। উল্লেখ্য, আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনকালে করিম খান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগে নেতৃত্ব দিয়েছিলেন। ইসরাইল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। একই সঙ্গে দেশটির দাবি, করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তার আনা মামলাগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ। শেষ পর্যন্ত এসব ঘটনার প্রেক্ষাপটে নিজের পদই হারাতে হলো করিম খানকে। SHARES অন্যান্য বিষয়: অপসারণআইসিসিআন্তর্জাতিক অপরাধ আদালতকরিম খানযৌন অসদাচরণ