সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, রয়েছেন আইসোলেশনে প্রকাশিত: 3:01 PM, July 25, 2026 ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের কারণে তার শরীরে ১০২ ডিগ্রি তীব্র জ্বর দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শাবানা আজমি বর্তমানে পাঁচ দিনের সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন। অসুস্থতার কারণে তিনি আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া দেশটিতে চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি। একটি ছাত্র সংগঠনের আয়োজনে ওই প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল। SHARES অন্যান্য বিষয়: অভিনেত্রীবলিউডভারতশাবানা আজমিসোয়াইন ফ্লু