৫৬ বছর পর সংকটের মুখে সিটি গ্রুপ, বাংলাদেশ ব্যাংকের কাছে সহায়তা চেয়ে আবেদন প্রকাশিত: 1:30 PM, July 25, 2026 দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ প্রতিষ্ঠার ৫৬ বছর পার করার পর বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে। ভোগ্যপণ্যের বাজারে অত্যন্ত সুপরিচিত ব্র্যান্ড ‘তীর’-এর মালিক এই গ্রুপটি। এছাড়া ন্যাচারাল, জীবন, সান ও কুইক বাইটসহ বেশ কিছু ব্র্যান্ডের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগসহ বিভিন্ন গণমাধ্যমেও গ্রুপটির ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে। গত পাঁচ দশকের বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করা এই শিল্পগোষ্ঠীর অধীনে বর্তমানে ৪০টি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সরাসরি কর্মসংস্থান হয়েছে ২৫ হাজার মানুষের। দেশের ভোগ্যপণ্যের বাজারের একটি বড় অংশ সিটি গ্রুপের নিয়ন্ত্রণে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, গ্রুপটি দেশের চিনি সরবরাহের ৪০ শতাংশ, ভোজ্যতেলের ৩৫ শতাংশ এবং গমের চাহিদার ২৫ শতাংশ পূরণ করে আসছে। এমন বিশাল কর্মযজ্ঞের পরও সম্প্রতি প্রতিষ্ঠানটি খেলাপি হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে নীতিসহায়তা চেয়ে আবেদন করেছে সিটি গ্রুপ। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা তাদের ঋণ যাতে খেলাপি হিসেবে চিহ্নিত না করা হয়, সেই অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দিয়েছে শিল্পগোষ্ঠীটি। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিতীরবাংলাদেশ-ব্যাংকশিল্পগোষ্ঠীসিটি গ্রুপ