কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলার দাবি প্রকাশিত: 8:01 PM, July 30, 2026 কুয়েতে অবস্থানরত মার্কিন বিমানঘাঁটিতে অতর্কিত বিমান হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েতের আল-সালেম বিমানঘাঁটিতে এই হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বিমানবাহিনী অবস্থান করছে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় দুইটি হ্যাঙ্গার এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এই ট্যাঙ্কগুলো থেকে মার্কিন বাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারে জ্বালানি সরবরাহ করা হতো। তবে এই হামলার বিষয়ে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার জর্ডানের আল আজরাক মার্কিন বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। আইআরজিসির দাবি, সেই হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং কয়েকজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানকুয়েতমার্কিন ঘাঁটিসামরিক হামলা