কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলা, আহত ২০ নেতাকর্মী প্রকাশিত: 11:30 PM, July 30, 2026 কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় দলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে জেলা পর্যায়ের নেতারাও রয়েছেন। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিএনপির ছাত্রদল, যুবদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত। SHARES অন্যান্য বিষয়: এনসিপিকুড়িগ্রামজাতীয় নাগরিক পার্টিফুলবাড়ীহামলা