উচ্চ আদালতে ২৬৫ নতুন আইন কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত: 7:26 PM, July 30, 2026

দেশের উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব পালনের বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগের সব নিয়োগ আদেশ বাতিল করে ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি. ও. নং ৬ অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল তাদের দায়িত্ব পালন করবেন।