আলজেরিয়ায় বাস খাদে পড়ে ২৭ জনের মৃত্যু, আহত ৩৯ প্রকাশিত: 9:00 AM, August 1, 2026 উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেন আনুষ্ঠানিকভাবে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, যাত্রীবাহী বাসটি উল্টে যাওয়ার এ ঘটনায় আরও ৩৯ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে গিয়েছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানা গেছে। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিকআলজেরিয়াদুর্ঘটনানিহতবাস দুর্ঘটনা