নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট প্রকাশিত: 9:32 AM, July 31, 2026 নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় অঞ্চলের নৌচলাচলের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (৩০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটটি প্রতিষ্ঠা করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: নৌ নিরাপত্তাপ্রতিরক্ষা জোটবাংলাদেশলোহিত সাগরসৌদি-আরব