বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতিতে ১৭০০ কোটি ডলারের ক্ষতি প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ ফিফা বিশ্বকাপ কেবল ফুটবলপ্রেমীদের আবেগ ও আনন্দের উৎস নয়, বরং এর গভীর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। ২০২৬ বিশ্বকাপে মেসি, নেইমার, এমবাপ্পে ও ইয়ামালের মতো তারকাদের খেলা দেখতে গিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যস্ত থাকায় কর্মক্ষেত্রে উৎপাদনশীলতায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউকেজি (UKG)-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য কর্মীদের অনুপস্থিতি, অফিসে দেরিতে আসা এবং কর্মক্ষেত্রে মনোযোগের অভাবের কারণে বিশ্বব্যাপী প্রায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের উৎপাদনশীলতা নষ্ট হয়েছে। এই ক্ষতির তালিকায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। দেশটিতে বিশ্বকাপের কারণে সৃষ্ট এই ক্ষতির পরিমাণ প্রায় ১১.৭ বিলিয়ন বা ১ হাজার ১৭০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকার সমপরিমাণ। SHARES আন্তর্জাতিক বিষয়: ইউকেজিউৎপাদনশীলতাবিশ্ব-অর্থনীতিবিশ্বকাপযুক্তরাষ্ট্র